ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ জন

২২ অক্টোবর ২০২৬ - ১৮:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ জন
ছবি: সংগৃহীত

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে আরও এক হাজার ৫১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন চারজনের প্রাণহানির মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮ জনে। বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যানে দেখা যায়—চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ২০৬ জন এবং রাজশাহী বিভাগে ১৬২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৪৪ জন ও সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের বিগত বছরের পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা গিয়েছিলেন ৪১৩ জন। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছিল ডেঙ্গু; সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0