খুলনা মহানগরীতে এক গৃহবধূকে গুলি ও কুপিয়ে হ/ত্যা
খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামের এক নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার 'ব্লেড বাবু' নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই নৃশংস ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত করতে ইউএনওর অভিযান
- খুলনায় এক যুবককে গুলি করে হত্যা, মোটরসাইকেল উদ্ধার
- মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, গুলি করে হ/ত্যা/র অভিযোগ স্বজনদের
- চুয়াডাঙ্গার দর্শনায় ৫৫ বোতল উইনসেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক মামলায় দম্পতিসহ এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
এর আগে একই দিন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তুষার (৩২) নামের অপর এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গত ১০ মাসে খুলনায় মোট ৩৪টি খুনের ঘটনা ঘটেলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











