মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২২ অক্টোবর ২০২৬ - ১৯:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি:সংগৃহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস নিশ্চিতকরণ এবং আধুনিকায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা এবং কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন ভৌত অবকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সার্বিক পরিচালন কার্যক্রম ত্বরান্বিত করতে উপস্থিত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

​এর আগে উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা খতিয়ে দেখতে ও মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে সকালে মোংলায় আসেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে পৌঁছানোর পর খুলনা ও সুন্দরবনসংলগ্ন উপকূলীয় এলাকা হেলিকপ্টার ও নৌযানে ঘুরে দেখেন তিনি। পরে নৌবাহিনীর 'বানৌজা মোংলা' ঘাঁটিতে অবস্থান নেন।

​ঘাঁটি থেকে সরাসরি মোংলা বন্দর জেটিতে পৌঁছালে প্রধান ফটকে জড়ো হওয়া বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

​বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করবেন। কার্যক্রম সমাপ্তি শেষে তার ঢাকায় ফেরার সূচি রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0