২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯৯
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২৯৯ জন রোগী ডেঙ্গু শনাক্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা সিটি করপোরেশনের বাইরের বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে দুইজন এবং ময়মনসিংহে একজনের প্রাণহানি ঘটেছে।
এদিকে ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ২৭৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯, বরিশাল বিভাগে ১৫৯, খুলনা বিভাগে ১৪৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬, রাজশাহী বিভাগে ১১৩, ময়মনসিংহ বিভাগে ১০০, রংপুর বিভাগে ৩৮ এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭১ জনের মৃত্যু হলো। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) সর্বোচ্চ ১৭৯ জন মারা গেছেন। পাশাপাশি খুলনা বিভাগে ৬৬, চট্টগ্রাম বিভাগে ৩৫, ময়মনসিংহ বিভাগে ৩০, বরিশাল বিভাগে ২৮, রাজশাহী বিভাগে ২৩, রংপুরে ৭ এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











