ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ৩ জনের, আহত ৪

২৩ অক্টোবর ২০২৬ - ১৭:৫০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ৩ জনের, আহত ৪
ছবি সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

​শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি।

​হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা লোকাল বাস ‘কিং ফিশার’-এর সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শামিম রেজা জানান, সংঘর্ষের পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

​করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0