খুলনায় মুদি দোকানিকে গুলি: দিনে যুবদল নেতা ও রাতে ব্যবসায়ী আক্রান্ত
খুলনা মহানগরে দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুণ্ড নামের এক মুদি দোকানি আহত হয়েছেন। গত শনিবার রাতে নগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডুর সন্তান।
এর আগে একই দিনে বেলা সোয়া ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে রামীম বিশ্বাস নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ রামীমও বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৭টার দিকে নগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের একটি দোকানে বসে ছিলেন আকাশ কুণ্ডু। সে সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- খুলনায় মুদি দোকানিকে গুলি: দিনে যুবদল নেতা ও রাতে ব্যবসায়ী আক্রান্ত
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
- অভিযোগ ছাড়াও চাঁদাবাজির বিরুদ্ধে মামলা করতে পারবে পুলিশ: খুলনায় আইজিপি
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










