খুলনায় মুদি দোকানিকে গুলি: দিনে যুবদল নেতা ও রাতে ব্যবসায়ী আক্রান্ত

২৪ অক্টোবর ২০২৬ - ২৩:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনায় মুদি দোকানিকে গুলি: দিনে যুবদল নেতা ও রাতে ব্যবসায়ী আক্রান্ত
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরে দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুণ্ড নামের এক মুদি দোকানি আহত হয়েছেন। গত শনিবার রাতে নগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ ধনঞ্জয় কুন্ডু ওই এলাকার শিবপদ কুন্ডুর সন্তান।

​এর আগে একই দিনে বেলা সোয়া ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে রামীম বিশ্বাস নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ রামীমও বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৭টার দিকে নগরীর টুটপাড়া গাছতলা মন্দিরের প্রবেশপথের একটি দোকানে বসে ছিলেন আকাশ কুণ্ডু। সে সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।

​এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0