দীর্ঘ ছুটির পর আজ খুলছে সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের ১ নম্বর কোর্টে কার্যক্রম বন্ধ
দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। তবে প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টের নিয়মিত বিচারিক বিচারকাজ বন্ধ থাকছে।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ছুটির পর প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ঐতিহ্যবাহী সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সাধারণ আইনজীবীরা উপস্থিত থাকবেন। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণেই প্রথম দিনে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











