চুয়াডাঙ্গায় এমপি রাসেল ও জামায়াত সম্পাদকের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতরণে
আগামী ৩১ অক্টোবর নির্ধারিত ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার শহরের বড় বাজার এলাকায় চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ কর্মসূচি আয়োজিত হয়। এ সময় লংমার্চের সমর্থনে আয়োজিত প্রচারণায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।
প্রচারণাকালে ১১ দলীয় ঐক্যের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোর সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে। এ কর্মসূচির মধ্য দিয়েই জনগণের যৌক্তিক দাবি আদায় করা হবে বলে জানান তারা।
প্রাসঙ্গিক সংবাদ
- দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
- আলমডাঙ্গায় ট্রাফিক আইন অমান্য, ভ্রাম্যমাণ আদালতে ৩ বাইকারকে জরিমানা
- আলমডাঙ্গায় মাদক মামলা ও পরোয়ারাভুক্ত আসামীসহ ৫ জন গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
- আলমডাঙ্গার বলিয়ারপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
- দামুড়হুদায় কুয়ার ভেতর থেকে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
পরে তারা বড় বাজার এলাকার স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের হাতে প্রচারপত্র তুলে দেন এবং লংমার্চ সফল করার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











