রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর ২০২৬) ভোরের দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববারের ভোরে স্থানীয় বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় বিষয়টি টের পান গৃহকর্তা। তাৎক্ষণিকভাবে তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইক থেকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মসজিদের মাইকের ওই ঘোষণা শোনার পর ফজরের নামাজ আদায় করতে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ অভিযুক্ত দুজনকে ধাওয়া করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- রৌমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জনের প্রাণহানি
- তেঁতুলিয়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৪
- ফারাক্কা চুক্তি নবায়নে জিয়াউর রহমানের পথ অনুসরণ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ২০২৭ সালের ৬ জুনের মধ্যে সম্পন্ন হবে স্থানীয় নির্বাচন: মীর শাহে আলম
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
এলাকাবাসীর ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। তবে শেষ রক্ষা হয়নি; উৎসুক ও ক্ষুব্ধ জনতা তাদের পিছু ধাওয়া করে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাদের আটক করে। পরে সেখানে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে যে অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন করার পর এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











