রৌমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জনের প্রাণহানি
কুড়িগ্রামের রৌমারীতে একটি মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী বাজারের উত্তর পাশে কোমরভাঙ্গী সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— রৌমারী উপজেলার কর্তিমারী এলাকার বাদলের স্ত্রী শরিফা (৪২), চৎলাকান্দা এলাকার শহিদুলের স্ত্রী লিপি (২৬), লিপি-শহিদুল দম্পতির ছেলে রিশাদ (১২) ও কন্যা তুবা (৭)। দুর্ঘটনায় প্রাণ হারানো অটোরিকশা চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া আহত বাদলের মেয়ে বৃষ্টিকে (২৫) চিকিৎসার জন্য ময়মনসিংহ স্থানান্তর করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
প্রত্যক্ষদর্শী মফিজল হক জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তীতে অন্যান্য আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
1
রাগ
0











