২৬৬ সহকারী কমিশনারের জেলা ও বিভাগভিত্তিক নতুন পদায়ন

২৫ অক্টোবর ২০২৬ - ২৩:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৬৬ সহকারী কমিশনারের জেলা ও বিভাগভিত্তিক নতুন পদায়ন
ছবি সংগৃহীত

৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রশাসন ক্যাডারের ২৬৬ জন সহকারী কমিশনারকে শিক্ষানবিশ হিসেবে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে তাদেরকে বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে।

​রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

​প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে নবনিয়োগ শাখা থেকে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে পদায়নের এই আদেশ কার্যকর করা হয়। মাঠ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণের লক্ষ্যে এসব কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে পাঠানো হয়েছে।

​স্মারকে আরও জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট—এই ৮টি বিভাগের কমিশনারদের কাছে কর্মকর্তাদের পদায়নের বিবরণ সম্বলিত তালিকা হস্তান্তর করা হয়েছে। প্রজ্ঞাপনে নবনিযুক্ত এসব কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, নিজ জেলা এবং তাদের নতুন পদায়নকৃত বিভাগের নাম স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে।

​উল্লেখ্য, কর্মকর্তাদের নিজ জেলার বাইরে অন্যান্য বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে নবনিযুক্ত এই কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রত্যক্ষ প্রশাসনিক কাজের সুযোগ লাভ করবেন। আপাতত তাদের নির্দিষ্ট কর্মস্থল নির্ধারিত হয়নি; নিজ নিজ বিভাগীয় কমিশনারদের নির্দেশনার পর চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0