দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২২৭

২৫ অক্টোবর ২০২৬ - ১৭:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২২৭
ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২২৭ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।

​রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এই ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে, যার মধ্যে ৩ জনই মারা গেছেন চট্টগ্রাম বিভাগে।

​এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৬ জন রোগী। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২৫ জন, বরিশালে ১৩৫ জন, সিলেটে ১৩৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ৩৯ জন এবং রাজশাহীতে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। একই সময়ে সারা দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে, যার মধ্যে পরীক্ষিতভাবে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৪০০ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0