ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
একটি সরকারি বিবৃতির বরাত দিয়ে জানা যায়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় ওই ড্রোনটি আঘাত হানে এবং পরবর্তীতে সেটি ধ্বংসপ্রাপ্ত হয়।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ইসলামিক রেভল্যুয়োগনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি এক বক্তব্যে জানান, ইরানের বিখ্যাত ‘শাহেদ-১৩৬’ ড্রোনটির আদলেই যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামের চালকবিহীন আকাশযানটি তৈরি করেছে এবং নিজেদের সামরিক ভান্ডারে যুক্ত করেছে।
সে সময় জেনারেল মুসাভি ইরানের নিজস্ব প্রযুক্তির ‘শাহেদ’ সিরিজের ড্রোনগুলোর বিভিন্ন কৌশলগত সুবিধার কথা তুলে ধরে জানান, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এসব ড্রোন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। দেশের জাতীয় প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তির এসব ড্রোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়াও তিনি স্মরণ করিয়ে দেন যে, ‘অপারেশন ট্রু প্রমিজ-১’ বা ‘সত্য-ওয়াদা’ অভিযানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন সফলভাবে পরিচালনার মাধ্যমে একটি অনন্য রেকর্ড গড়েছিল আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











