চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রশাসক ডা. শাহাদাত হোসেন

২৫ অক্টোবর ২০২৬ - ১৮:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।

​রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ ধারা মোতাবেক একটি নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন চসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

​প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে তিনি মেয়র পদে প্রযোজ্য সকল ক্ষমতা প্রয়োগ ও অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত মাসিক সম্মানি ও আনুষঙ্গিক অন্যান্য ভাতা প্রাপ্ত হবেন।

​উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি আয়োজিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালত মামলা দায়ের করেছিলেন ডা. শাহাদাত হোসেন। মামলাটির আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করে রায় দেন। রায়ের আলোকে ২০২৪ সালের ৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0