কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, চালক আহত
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে কাভার্ড ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশার চালক মনিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) কুষ্টিয়া-মেহেরপুর সড়কের চার মাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা কলেজপাড়ার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজ শেষে জাকারিয়া সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কুষ্টিয়া শহরে ফিরছিলেন। পথিমধ্যে চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাকারিয়ার মৃত্যু হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সুতাইলের এক যুবকের মৃত্যু
- খুলনায় এক যুবককে গুলি করে হত্যা, মোটরসাইকেল উদ্ধার
- দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাল্টা গুলি
- কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত , আহত ৩
- কুষ্টিয়ায় মারামারি ও গাড়ি ভাঙচুর: এমপি আমির হামজার বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া গুরুতর আহত অটোরিকশাচালক মনিরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











