দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাল্টা গুলি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
সীমান্তে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা রক্ষা এবং আত্মরক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি চালায়। সীমান্ত পরিস্থিতির সুরক্ষায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো সীমান্তজুড়ে টহল ও সার্বিক নজরদারি আরও বৃদ্ধি করেছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে গুলিতে আহত ব্যক্তির নাম-পরিচয়, কোন পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন কিংবা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন—সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
প্রাসঙ্গিক সংবাদ
- কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত , আহত ৩
- কুষ্টিয়ায় মারামারি ও গাড়ি ভাঙচুর: এমপি আমির হামজার বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য শিবলী গ্রেপ্তার
- কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, দুই ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে বিক্ষোভ
- কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, ৮ জনকে ফেরাল বিজিবি
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











