যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া খেয়ে খালে পড়ে একজনের মৃত্যু, নিখোঁজ ১
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে করিমন চুরির অভিযোগে স্থানীয়দের তাড়া খেয়ে খালে পড়ে মিজানুর রহমান (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিল্লাল নামের অপর এক ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। পাশাপাশি মনিরুজ্জামান নামের একজনকে আটক করার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে চান্দুটিয়া গ্রাম থেকে একটি করিমন চুরি করে পালানোর সময় তিনজনকে ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চান্দুটিয়া সুইস খালের দিকে যান। একপর্যায়ে ধাওয়ার মুখে মিজানুর রহমান ও বিল্লাল পানিতে পড়ে যান।
পরবর্তীতে পানিতে তলিয়ে যাওয়ার পর মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিহত মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। তবে নিখোঁজ বিল্লালের সন্ধান পেতে খোঁজাখুঁজি চলছে। এদিকে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে মনিরুজ্জামানকে আটক করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের সজোরে ধাক্কা, হেলপার নিহত
- যশোরে গরু চুরির সন্দেহে গণপিটুনিতে কুষ্টিয়ার যুবকের মৃত্যু
- যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু
- যশোরের শার্শায় পারিবারিক কলহে ২ শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
- যশোরের মনিরামপুরে বাওড়ে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক নজরদারি বজায় রেখেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











