এআই কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটকের নতুন উদ্যোগ

১০ অক্টোবর ২০২৬ - ২২:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এআই কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে টিকটকের নতুন উদ্যোগ
ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করা এবং তা দায়িত্বশীলতার সাথে ব্যবহারের লক্ষ্যে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ‘টিকটক’। এআই বিষয়ে ব্যবহারকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্প্যাম চিহ্নিত করতে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ (সিটুপিএ)-এর সাথে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।

​এই উদ্যোগের অংশ হিসেবে অ্যাপের ভেতরে নতুন ফিচারসহ একটি 'লার্নিং হাব' যুক্ত করেছে টিকটক। এর ফলে একদিকে যেমন কনটেন্ট ক্রিয়েটরদের তথ্যের সুরক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে সাধারণ ব্যবহারকারীরাও এআই-নির্মিত কনটেন্ট সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারবেন।

​এ ছাড়া যেসব অ্যাকাউন্ট এআই ব্যবহার করে স্প্যাম কনটেন্ট তৈরি করছে, সেগুলোকে চিহ্নিত করতে একটি উন্নত প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালুর পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি। বিশেষ করে জনআস্থা ও মানুষের সুস্থতার ওপর প্রভাব ফেলে—এমন সংবেদনশীল বিষয়ে ক্ষতিকর স্প্যাম কনটেন্ট ছড়িয়ে পড়া রোধে জোর দেবে এই নতুন ব্যবস্থা।

​এআই কনটেন্টের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে টিকটক সিটুপিএ-এর স্টিয়ারিং কমিটিতেও যোগ দিচ্ছে। পাশাপাশি দায়িত্বশীলভাবে এআই টুল ব্যবহারের নির্দেশিকা তৈরি করতে প্রতিষ্ঠান ‘ন্যামলি’ এবং এআই বিশেষজ্ঞ হেনরি আজদারের সাহায্য নিয়েছে টিকটক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0