কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত , আহত ৩

১৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:২৯
প্রকাশিত: ৪ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত , আহত ৩
বজ্রপাতের প্রতীকী ছবি।

কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর)

দুপুর আড়াইটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা এলাকায় মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে দহকোলা কারিগরপাড়া ও জোতপাড়া এলাকার তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কারিগরপাড়ার বাসিন্দা মো. রওশন আলী (নুশু) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

​আহত অন্য দুজন—একই গ্রামের সমেজ আলী এবং জোতপাড়ার আব্দুল জলিল বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুনুর রশিদ।

একই সময়ে জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ঘটে অপর দুর্ঘটনাটি। সেখানে নিজ ঘরে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতে আরোজ আলী নামের এক যুবক প্রাণ হারান। নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0