কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার রায় আজ
জুলাই অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার নেতার বিষয়ে আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক বেঞ্চ এই রায় প্রদান করবেন।
এর আগে প্রসিকিউশন পক্ষ থেকে যুক্তি উপস্থাপন শেষ করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সাথে শুনানিতে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার এবং আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য আইনজীবীরা।
প্রাসঙ্গিক সংবাদ
- কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, চালক আহত
- রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে সুতাইলের এক যুবকের মৃত্যু
- খুলনায় এক যুবককে গুলি করে হত্যা, মোটরসাইকেল উদ্ধার
- দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাল্টা গুলি
- কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত , আহত ৩
প্রসিকিউশন থেকে জানা যায়, মামলাটির যুক্তিতর্ক পূর্বেই শেষ হয়েছিল। তবে পরবর্তীতে নতুন কিছু অতিরিক্ত তথ্যপ্রমাণ দাখিল করায় পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। প্রসিকিউশন চার আসামিরই সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে।
প্রসিকিউটর তামিম জানান, জুলাই গণআন্দোলন দমনে তৎকালীন সরকারের সিদ্ধান্তের অংশ হিসেবে সিভিলিয়ান লিডার পদে থেকে কার্যক্রমে যুক্ত ছিলেন হানিফ। তিনি টেলিফোনে কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার, জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করে হত্যাযজ্ঞ চালাতে সহায়তা করেছেন, যার অডিও আলামত আদালতে জমা দেওয়া হয়েছে।
মামলার অন্য তিন পলাতক আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে গত ১০ জুন মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। পরবর্তীতে অতিরিক্ত তথ্য-প্রমাণ উপস্থাপনের পর পুনরায় যুক্তিতর্ক সম্পন্ন করে আজ এই রায় ঘোষণার দিন ধার্য করা হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











