মারা গেছেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ফজর নামাজের পর ঢাকায় সম্পন্ন হয়েছে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি গুলশানের নিকেতনের বাসায় তিনি হঠাৎ স্ট্রোক করলে গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতির আগেই রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পপির মায়ের মৃত্যুর খবরে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চিত্রনায়িকা পপি চলচ্চিত্রাঙ্গন ও লোকচক্ষুর আড়ালে রয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











