দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি দুই লাখ ২৩ হাজার ছাড়াল

২৮ অক্টোবর ২০২৬ - ১০:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি দুই লাখ ২৩ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই মূল্যবৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাট বা করসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দাম কার্যকর করা হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন মূল্যতালিকা সারা দেশে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

​নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগে গতকাল মঙ্গলবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

​এ ছাড়া মানভেদে অন্যান্য স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

​এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজারে আগের নির্ধারিত দামেই রুপা বিক্রি হবে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৩৯১ টাকা অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0