আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাবেক যুবদল নেতা মরহুম আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি মাগরিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল মাস্টার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল ও সদস্য সচিব রফিকুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌফিক খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকুসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুশল বিনিময় করেন এমপি অ্যাড. রাসেল
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ২৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার
- আলমডাঙ্গায় অসচ্ছল ও দু;স্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ
- আলমডাঙ্গায় মাদক মামলায় এক নারী ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
- আলমডাঙ্গায় জামায়াতের প্রস্তুতি সভা: ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান
বক্তারা বলেন, আব্দুল হাই বল্টু দলের দুঃসময়ে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে গেছেন। বয়সে তরুণ হলেও দলের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেছিল উল্লেখ করে বক্তারা দ্রুত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে দলের শীর্ষ নেতাদের প্রতি মরহুমের কন্যার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।
অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসনাত সাফি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











