আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ২৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই দিনে আদালতের একটি পরোয়ানাভুক্ত মামলায় এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৬ অক্টোবর) ও মঙ্গলবার (২৭ অক্টোবর) এসব অভিযান পরিচালনা করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলের দিকে উপজেলার কাটাভাঙ্গা গ্রামের রহিবুল মোল্লার বাড়ির উঠানে অভিযান চালান থানার এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। ওই অভিযানে উদয়পুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ সাজেদুল ইসলাম শুভ (২২) এবং কাটাভাঙ্গা গ্রামের মোঃ রহিবুল মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লাকে (২৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় একটি প্রসিকিউশন দায়ের করা হয়। পরবর্তীতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুশল বিনিময় করেন এমপি অ্যাড. রাসেল
- আলমডাঙ্গায় অসচ্ছল ও দু;স্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ
- আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
- আলমডাঙ্গায় মাদক মামলায় এক নারী ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
- আলমডাঙ্গায় জামায়াতের প্রস্তুতি সভা: ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান
অপরদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মজিদ উপজেলার হাড়গাড়ী গ্রামে অপর একটি পৃথক অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে সিআর-২৩/২৫ মামলার প্রসেস নং-৯৫০/২৬-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোছাঃ রোকিয়া খাতুনকে (৩৭) তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি হাড়গাড়ী গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। গ্রেপ্তারের পর তাঁকেও মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











