সাগর-রুনি হত্যা মামলা: নথিসহ টাস্কফোর্স প্রধানকে হাইকোর্টে তলব

২৭ অক্টোবর ২০২৬ - ১৬:২৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাগর-রুনি হত্যা মামলা: নথিসহ টাস্কফোর্স প্রধানকে হাইকোর্টে তলব
ছবি সংগৃহীত

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের সার্বিক অগ্রগতি জানতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটির প্রধানকে তলব করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী বছরের ২৭ এপ্রিল তাকে মামলার প্রয়োজনীয় নথিপত্রসহ সশরীরে হাজির হতে বলা হয়েছে। এছাড়া একই দিনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহাকেও আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টির ওপর শুনানি নিয়ে আদালত এই নির্দেশনা দেন।

​এদিকে, আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় বাড়িয়ে দিয়েছে আদালত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0