আলমডাঙ্গায় মাদক মামলায় এক নারী ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার

২৬ অক্টোবর ২০২৬ - ২৩:০৯
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদক মামলায় এক নারী ও  ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক তরুণ এবং মাদক মামলার এজাহারনামীয় এক নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) রাতে আলমডাঙ্গা থানার বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গাংনী ইউনিয়নের উত্তর নীমতলী গ্রামের মুকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় রাত সাড়ে ১১টার দিকে মো. ফরহাদ হোসেন (২০) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি সামারী ট্রায়াল প্রসিকিউশন মামলা সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়। পরে সোমবার বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

​অপরদিকে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে আরেকটি দল অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ লিজাকে (৩৩) গ্রেফতার করে। রোববার রাত ১১টার দিকে আলমডাঙ্গা স্টেশনপাড়ার গুদামঘরের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সোমবার বেলা ১২টার দিকে তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0