দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৬ জন। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হয়ে এখন পর্যন্ত দেশে হাম এবং হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৩৩ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১৩৫ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজন রয়েছেন। একই সময়ে নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হলো। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৮৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ২২ হাজার ৫৫২ জনে।
এর আগে রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছিল, হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন এবং সে সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৩৫৬ জন রোগী
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











