সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারেও পেছাবে না পুলিশ: আইজিপি

২৬ অক্টোবর ২০২৬ - ১৫:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারেও পেছাবে না পুলিশ: আইজিপি
আইজিপি মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যদি অনুমোদন দেয়, তবে প্রয়োজনবোধে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

​সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে 'কমিউনিটি ব্যাংক'-এর ইসলামিক ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​অনুষ্ঠানে আইজিপি উল্লেখ করেন, নাগরিকদের শান্তিময় ও নিরাপদ জীবনের জন্য পুলিশের ভূমিকা অপরিসীম। তবে স্বাধীনতার অর্থ এই নয় যে যে কেউ ইচ্ছামতো কাজ করতে পারবে। যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সব ক্ষেত্রে ঢালাওভাবে পুলিশের ওপর দায় চাপানোর প্রবণতা পরিহার করার অনুরোধ জানান।

​বক্তব্যে তিনি পাড়া-মহল্লায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মীদের পাশাপাশি পুলিশ বাহিনীর কিছু সদস্যেরও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং অপরাধে জড়িত থাকার অপরাধে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত বা বরখাস্ত করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি স্পষ্ট করে জানান, শেখ হাসিনা কবে দেশে ফিরবেন তা পুলিশের দেখার বিষয় নয়। তবে তাঁর প্রত্যাবর্তন বা অন্য কোনো ইস্যুতে কেউ যদি দেশে নতুন করে অস্থিরতা বা গোলযোগ সৃষ্টির চেষ্টা করে, তবে পুলিশ কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0