বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজুর রহমান

২৬ অক্টোবর ২০২৬ - ১২:৪৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে খেলবেন মুস্তাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিবিবি) দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাবেন ‘কাটার মাস্টার’খ্যাত এই বাঁহাতি পেসার।

​বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র বা এনওসি চেয়েছেন মুস্তাফিজ। ধারণা করা হচ্ছে, বিসিবিও তাকে এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ছাড়পত্র প্রদানে ইতিবাচক মনোভাব পোষণ করছে। ফলে আসন্ন বিগ ব্যাশের পুরো মৌসুম জুড়েই মেলবোর্নের জার্সিতে দেখা যাবে তাকে। এর ফলে বিসিবির নতুন আয়োজিত টি-টোয়েন্টি সংস্করণের আসরে খেলা হচ্ছে না এই পেসারের।

​এদিকে, মুস্তাফিজের পাশাপাশি এবারের বিগ ব্যাশেও বাংলাদেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। গত আসরের মতো আসন্ন আসরেও হোবার্ট হারিকেন্সে পুরো মৌসুমের জন্য খেলবেন তিনি। রিশাদের ক্ষেত্রেও পুরো আসরে খেলার কারণে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের অন্য সংস্করণে অংশ নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশ আসরে অন্তত দুজন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0