রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলাল
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রোববার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্র জানায়, আলোচনায় ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন ও সমসাময়িক দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। জাতীয় সংসদ নির্বাচনে জয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁর ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই আসনটিকে ঘিরে বর্তমানে স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা চলছে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমিন। একই নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎ শেষে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, রাষ্ট্রপতির সঙ্গে এটি ছিল মূলত এক সৌজন্য সাক্ষাৎ। এই সময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনসহ সার্বিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, দলীয় বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে তিনি ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











