ইরানে হামলার হুমকি সত্ত্বেও সিদ্ধান্ত পেছালেন ট্রাম্প: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

২৬ অক্টোবর ২০২৬ - ১২:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানে হামলার হুমকি সত্ত্বেও সিদ্ধান্ত পেছালেন ট্রাম্প: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালানোর হুমকি ও আন্তর্জাতিক টানাপোড়েনের মধ্যেই আপাতত নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৫ অক্টোবর) এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন, ওই দিন ইরানে কোনো সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।

​হোয়াইট হাউসের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সংক্ষেপে বলেন, ‘না, আজ কোনো হামলা হবে না।’

​মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের মধ্য দিয়ে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের সম্ভাবনা কমলেও মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের আশঙ্কা এখনো কাটেনি। আগামী মঙ্গলবার ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার বিষয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছেন।

​অন্যদিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনীতিক ও কর্মকর্তাদের লক্ষ্য করে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে একজন দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের’ (আইআরজিসি) সদস্য। ফলে অঞ্চলটিতে কূটনৈতিক ও সামরিক অস্থিরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0