বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জামায়াত ও এনসিপির কড়া সমালোচনা রাশেদ খাঁনের
বীরমুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের বিরুদ্ধে দাফনে বাধা দেওয়ার এই অভিযোগ তুলে দলটির রাজনৈতিক আদর্শ ও ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। একই সাথে তিনি এনসিপিকে জামায়াতের 'প্রক্সি সংগঠন' হিসেবে অভিহিত করে দলটির রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, জামায়াত ও এনসিপির আদর্শিক নেতা শহীদ ওসমান হাদী বলে গেছেন তারা শত্রুর সাথেও ইনসাফ চান। কিন্তু সাঈদীর মামলার সাক্ষী হওয়ায় মানিক পশারীর জানাজায় বাধা দেওয়া এবং রাতের আঁধারে স্বজনদের কবর খুঁড়ে দাফন করতে বাধ্য করা জামায়াত-শিবিরের বর্বরতার পরিচয় বহন করে। ক্ষমতায় না গিয়েই যারা এমন আচরণ করছে, তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে আরও উগ্র হয়ে উঠতে পারে বলে তিনি আশঙ্কার কথা প্রকাশ করেন।
এছাড়া, এনসিপির ৮০ শতাংশ নেতাকর্মী জামায়াত-শিবিরের সাবেক সদস্য দাবি করে তিনি বলেন, নতুন এই দলটি মূলত জামায়াতের স্বার্থ রক্ষায় কাজ করছে। পাশাপাশি ‘নতুন বন্দোবস্তের’ নামে দলটি জামায়াতের রাজনৈতিক অবস্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্যে উল্লেখ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











