কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

২৬ অক্টোবর ২০২৬ - ১৫:৪৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় শতভাগ দগ্ধ অবস্থায় মো. মানিক (৪৫) নামের অপর এক ব্যক্তিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে আগুনে প্রাণ হারানো ব্যক্তির পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

​সোমবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় অবস্থিত 'আমান প্লাস্টিক কারখানা'-য় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

​ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম জানান, দুপুর ১২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ১২টা ৩২ মিনিটে প্রথম রেসপন্ডিং ইউনিটগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে ৫টি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তী সময়ে পরিস্থিতির বিবেচনায় আরও ৩টি ইউনিট উদ্ধার ও আগুন নেভানোর কাজে যোগ দেয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0