ডি থ্রির নিলামে শরিফুলকে পেতে কাড়াকাড়ি, সর্বোচ্চ পয়েন্ট খরচ সিটিজেন ব্যাংকের

২৬ অক্টোবর ২০২৬ - ১৫:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডি থ্রির নিলামে শরিফুলকে পেতে কাড়াকাড়ি, সর্বোচ্চ পয়েন্ট খরচ সিটিজেন ব্যাংকের
ছবি সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা ‘ডি থ্রি’র নিলামে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। খেলোয়াড় কেনাবেচার এই লড়াইয়ে টাকার অঙ্কের পরিবর্তে ব্যবহার করা হয়েছে পয়েন্ট পদ্ধতি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার সকালে অনুষ্ঠিত এই নিলাম পরিচালনা করেন ভারতের খ্যাতিমান উপস্থাপক চারু শর্মা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আগে থেকেই নির্ধারিত পারিশ্রমিকের ভিত্তিতে ছয়টি করপোরেট দল ১০ কোটি পয়েন্টের বাজেট নিয়ে ২২ সদস্যের স্কোয়াড গঠনের লড়াইয়ে নামে।

​নিলামের প্রথম পর্বে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করে শরিফুল ইসলামকে দলে ভেড়ায় সিটিজেন ব্যাংক। এছাড়া জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনে নিয়েছে ওয়ালটন। আর ওপেনার তানজিদ হাসান তামিমকে পেতে ফরচুন গ্রুপ খরচ করেছে ২ কোটি পয়েন্ট।

​অন্যান্য তারকা ক্রিকেটারদের মধ্যে সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট দিয়ে সাইফ হাসানকে দলে টানে। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১ কোটি ৮০ লাখ পয়েন্টে এবং সীমিত ওভারের দলের অধিনায়ক লিটন দাস ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দল পেয়েছেন। ডিসেম্বরে মাঠে গড়াতে যাওয়া তিন সংস্করণের এই প্রতিযোগিতায় টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

​ছয়টি করপোরেট দল তাদের বাজেট ও ক্যাটাগরি অনুযায়ী স্কোয়াড সাজিয়েছে। এ ক্যাটাগরিতে ৩০ লাখ ভিত্তিমূল্য ধরে দলগুলো নিলামে অংশ নেয়। দলগুলোর আইকন ক্রিকেটারদের মধ্যে ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ, ফরচুন গ্রুপে তাওহীদ হৃদয়, একমি গ্রুপে মোসাদ্দেক হোসেন সৈকত, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম, ব্লু স্টারে নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকে নাঈম শেখ আগে থেকেই নির্ধারিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0