আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার

২৫ অক্টোবর ২০২৬ - ২১:১৮
প্রকাশিত: ৫৩ মিনিট আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় পৃথক পুলিশি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় একজনের কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি অপর এক মাদক মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী গাংপাড়া এলাকার রফিকুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনা এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। থানার এসআই এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে আহাদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেন।

​গ্রেপ্তার আহাদ আলী আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের কাদের শেখের ছেলে। তল্লাশিতে তাঁর কাছ থেকে ৫২ পুরিয়ায় মোট ১৪ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্যামসাং স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে এর আগে আলমডাঙ্গা থানায় তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

​এদিকে, গত ১৬ অক্টোবর দায়ের হওয়া আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার (নম্বর ১৩) তদন্তে প্রাপ্ত আসামি শান্ত মিয়াকে (২৭) শনিবার (২৪ অক্টোবর) রাতে গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামালপুর বদ্ধভূমি রোড এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেন থানার এসআই মো. শাহরিয়ার হোসেন রুবেল। পরে রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়। গ্রেপ্তার শান্ত মিয়া কামালপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0