জাপানি বিনিয়োগ বাড়াতে সরকারের বিশেষ উদ্যোগ, টোকিওতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২৮ অক্টোবর ২০২৬ - ১০:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাপানি বিনিয়োগ বাড়াতে সরকারের বিশেষ উদ্যোগ, টোকিওতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলতে নীতি সহজীকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদ্যমান বিধিবিধান সংস্কার ও সহজ করার নানা পদক্ষপ হাতে নিয়েছে বর্তমান সরকার।

​বুধবার (২৮ অক্টোবর) জাপানের টোকিওতে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

​প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন কৌশলের সঙ্গে সুসংবাদপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জেবিআইসির ধারাবাহিক সহায়তা ও বিভিন্ন খাতের বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান তিনি।

​বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও জ্বালানি খাতে জেবিআইসির বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশে সংস্থাটির একটি স্থায়ী কার্যালয় স্থাপনের অনুরোধ জানানো হলে জেবিআইসি গভর্নর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

​উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সুত্র: বাসস

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0