ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

২৮ অক্টোবর ২০২৬ - ১১:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সংঘাত ও যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়তে বাড়তে ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে, যা আগের জুলাই মাসের মূল্যায়নের চেয়ে ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, পেন্টাগনের তৈরি এই প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর আগে জুলাই মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে অভিযানের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে উল্লেখ করেছিলেন।

​পেন্টাগনের অঘোষিত হিসাব অনুযায়ী, সংঘাতের কারণে সামরিক সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতি সামলে উঠতে মার্কিন কংগ্রেসের কাছে প্রয়োজনীয় তহবিল ও গোলাবারুদ পুনরায় মজুতের আবেদন জানানো হতে পারে। পেন্টাগনের প্রাপ্ত তথ্যানুসারে, ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ পুনর্ভরণে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হবে। এছাড়া ধ্বংস বা ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান ও ড্রোনের ক্ষতিপূরণ হিসেবে কংগ্রেসের কাছে ৬ বিলিয়ন ডলারের বেশি অর্থের প্রস্তাব আসতে পারে।

​মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর এ অভিযান শুরু করেন। শুরুতে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আভাস দিলেও সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আমেরিকার সামরিক বাজেট এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। মধ্যবর্তী নির্বাচনের সামনে রেখে সংঘাত নিয়ন্ত্রণ ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মার্কিন রাজনীতিতেও বিতর্ক জোরদার হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0