ব্যালন ডি’অর হাতছাড়া: রহস্যময় বার্তা বার্সা তারকা লামিনে ইয়ামালের

২৮ অক্টোবর ২০২৬ - ১০:২৬
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্যালন ডি’অর হাতছাড়া: রহস্যময় বার্তা বার্সা তারকা লামিনে ইয়ামালের
ছবি সংগৃহীত

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিততে না পারার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় বার্তা দিয়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। পুরস্কার জিততে না পারলেও নিজের ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেছেন, একদিন এই পুরস্কার তার ঠিকই আসবে। তবে বিজয়ীদের সামগ্রিক অভিনন্দন জানালেও পোস্টে আলাদা করে হ্যারি কেইনের নাম উল্লেখ করেননি এই স্প্যানিশ ফুটবলার।

​সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে জমকালো এক আয়োজনে ২০২৫-২৬ মৌসুমের ব্যালন ডি’অর জেতেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। এই লড়াইয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামাল। পুরস্কার হাতছাড়া হওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে ইয়ামালের প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

​এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামাল লেখেন, ‘এটি একদিন আসবেই। ভালো জিনিস পেতে সময় লাগে। আমি যে পথ তৈরি করছি, তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে।’

​তিনি আরও যোগ করেন, ‘কোনো তাড়াহুড়ো নেই, বরং উদ্দীপনা ও শান্ত মন নিয়ে আমি বিশ্বাস করি, একদিন আমার সময় আসবে। সব বিজয়ীকে অভিনন্দন। এখন আমার সম্পূর্ণ মনোযোগ আবার মাঠে—বার্সেলোনাকে আরও একবার ট্রফি জেতানো।’

​ভবিষ্যতে ব্যালন ডি’অর জয়ের দৃঢ় প্রত্যয় প্রকাশ পেলেও কেইনের নাম নির্দিষ্ট করে না দেওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি কাউকে সরাসরি কোনো কটাক্ষ করেননি।

​এদিকে মূল পুরস্কার না পেলেও খালি হাতে ফেরেননি ইয়ামাল। অনুষ্ঠানে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ প্রতিভার পুরস্কার নিজের করে নেন তিনি। এই অর্জনে তাকে বেশ বিনয়ী দেখা গেছে।

​অন্যদিকে ইয়ামালের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে তার চাচা আবদুল স্প্যানিশ রেডিও স্টেশন ক্যাদেনা এসইআর-কে দেওয়া সাক্ষাৎকারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, বর্তমান বিশ্বে ইয়ামালই সেরা ফুটবলার এবং ভবিষ্যতে তিনি একাধিক ব্যালন ডি’অর জিতবেন। পাশাপাশি হেইনের জয় নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা গুতিও। তার মতে, ব্যালন ডি’অরের ৭০তম বার্ষিকী লন্ডনে আয়োজনের সঙ্গে কেইনের জয়ের কাকতালীয় মিল রয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে দুর্দান্ত ছন্দে থেকে মোট ৭৩ গোল করে দলীয় সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন কেইন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0