স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, প্রাণহানি বেড়ে ৩০
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলীয় এলাকা উর্দার কাছে দুটি দ্রুতগতির ট্রেনের এক ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে পৌঁছেছে। কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের সূত্রের বরাতে দেশটির সংবাদ সংস্থা এফে এ খবর নিশ্চিত করেছে।
আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির মধ্যে বেসরকারি রেল পরিচালনাকারী সংস্থা 'আইরিও'-এর একটি ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, দ্বিতীয় দ্রুতগতির ট্রেনটিতে যাত্রী ছিলেন ৩৯৭ জন। তবে দাঁড়িয়ে থাকা আইরিওর ট্রেনটির পেছনে অন্য ট্রেনটি সজোরে ধাক্কা দিয়েছিল কিনা, সে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে তৎপরতা অব্যাহত রেখেছেন। তবে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমকে কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি বছরের গত জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনার চেয়েও এবারের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। উল্লেখ্য, আদামুজের সেই দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি ঘটেছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











