ইসরায়েল নির্বাচন: ভোট গণনা বাড়ার সাথে সাথে কমছে নেতানিয়াহুর সমর্থন

২৮ অক্টোবর ২০২৬ - ১৩:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইসরায়েল নির্বাচন: ভোট গণনা বাড়ার সাথে সাথে কমছে নেতানিয়াহুর সমর্থন
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) নির্বাচনের প্রাথমিক ভোট গণনা শুরু হয়েছে। দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সাম্প্রতিক তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা শেষ হয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রাপ্ত ভোটের হার কমার প্রবণতা দেখা যাচ্ছে।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বুধবার (২৮ অক্টোবর) জানানো হয়, নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ‘লিকুদ পার্টি’ মোট বৈধ ভোটের ২১.৭ শতাংশ পেয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে এর আগের গণনার আপডেটে দলটি ২৩.২৪ শতাংশ ভোট পেয়েছিল, যা থেকে বর্তমান হার কিছুটা কম।

​নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাদি আইজেনকোটের রাজনৈতিক দল ‘ইয়াশার পার্টি’। প্রাথমিক গণনায় তারা ১৫.৭২ শতাংশ ভোট অর্জন করেছে। আগের আপডেটে তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ১৫.৪১ শতাংশ, অর্থাৎ তাদের সমর্থন সামান্য বৃদ্ধি পেয়েছে।

​অন্যদিকে, ফিলিস্তিনি-ইসরায়েলিদের জোট 'জয়েন্ট লিস্ট' ৯.২২ শতাংশ ভোট পেয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। তারা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন দলের প্রাপ্ত ৮.২২ শতাংশ ভোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে।

​নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, এখন পর্যন্ত যেসব তথ্য প্রকাশ করা হয়েছে তা পুরোপুরি প্রাথমিক এবং ভোট গণনার কাজ এখনো চলমান রয়েছে।

​উল্লেখ্য, এবারের নেসেট নির্বাচনে নিবন্ধিত ৭৩ লাখ ৩০ হাজার ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারেরও বেশি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0