বিশ্ববাজারে আবার লাফিয়ে বাড়ল তেলের দাম

২৮ অক্টোবর ২০২৬ - ১৩:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ববাজারে আবার লাফিয়ে বাড়ল তেলের দাম
প্রতীকী ছবি

সৌদি আরবের বৃহত্তম রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে খনিজ তেল সরবরাহ ব্যাহত হওয়ার নতুন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে হু-হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম।

​আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকালে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৩৬ সেন্টে পৌছেছে। একই সময়ে মার্কিন খনিজ তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্যও ব্যারেলপ্রতি ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১০১ ডলার ১২ সেন্টে।

​এর আগে মঙ্গলবার হুথিরা দাবি জানায়, তারা প্রতিদিন সাড়ে ৫ লাখ ব্যারেল তেল শোধন ক্ষমতাসম্পন্ন রাস তানুরা স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে উক্ত শোধনাগারে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হামলার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

​উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার খবরে গত মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দর প্রায় ২ ডলার পর্যন্ত কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দর ছিল ১১৩ ডলার ৮৮ সেন্ট এবং ডব্লিউটিআই ক্রুড নেমেছিল ৯৯ ডলার ৯০ সেন্টে। কিন্তু একদিনের ব্যবধানেই নতুন হামলার দাবিতে তেল বাজারে আবারও মন্দাভাব ও দরবৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0