খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

২৮ অক্টোবর ২০২৬ - ১৪:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি সংগৃহীত

খাবারে প্রয়োজনীয় পুষ্টির উপস্থিতি নিশ্চিত করতে দ্রুত আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ করে চাল, আটা এবং ময়দায় পুষ্টি উপাদান সংযুক্ত বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করার লক্ষ্যে কার্যকর বিধিমালা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

​বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (এফএবি)-এর আয়োজনে ‘কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

​খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দেওয়ার জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনি বাধ্যবাধকতাও সমানভাবে জরুরি। এর আগে লবণ ও ভোজ্যতেলে যথাক্রমে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার কার্যক্রম সফল হলেও চাল এবং আটার ক্ষেত্রে সেটি এখনো পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি।

​দেশে বর্তমান চালের বার্ষিক উৎপাদন প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন এবং মোট চাহিদা ৩ কোটি ২৫ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন উল্লেখ করে তিনি জানান, চালের উৎপাদন ও মজুত পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। তাই যথাযথ পরিকল্পনা এবং সময়োপযোগী রূপরেখা প্রণয়নের মাধ্যমেই চালের ফর্টিফিকেশন বাস্তবায়ন করা সম্ভব।

​প্রতিমন্ত্রী আরও পরামর্শ দেন যে, দেশের বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনসহ সব ধরনের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে বিতরণ করা চাল ও আটায় পর্যায়ক্রমে এই ফর্টিফিকেশন বাধ্যতামূলক করা যেতে পারে।

​অনুষ্ঠানে খাদ্যনিরাপত্তা ও পুষ্টির সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দিয়ে সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি দপ্তরের কাজের পরিধি বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সমন্বয় জোরদার করার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0