দেশে হাম ও এর উপসর্গে আরও দু'জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২

২৮ অক্টোবর ২০২৬ - ১৭:৪০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হাম ও এর উপসর্গে আরও দু'জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২
ছবি: সংগৃহীত

দেশে অব্যাহত রয়েছে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১২ জন রোগী হামের উপসর্গ কিংবা নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

​বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন রোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৯০ জন।

​স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে শুরু করে ২৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের প্রাণহানি ঘটেছে। এই নির্দিষ্ট সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১৯ জনে এবং পরীক্ষাগারে নিশ্চিত করা হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৬৩১ জনে। তবে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0