এশিয়া কাপ আর্চারি: কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

২৮ অক্টোবর ২০২৬ - ১৫:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এশিয়া কাপ আর্চারি: কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
ছবি সংগৃহীত

এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ। ফাইনালে শক্তিশালী কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে এই কৃতিত্ব দেখান দেশের নারী আর্চাররা।

​আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী লড়াইয়ে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় তুলে নেয় বাংলাদেশ দল। স্বর্ণজয়ী এই দলের হয়ে অংশ নেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। তিন আর্চারের নিখুঁত নিশানা ও সম্মিলিত নৈপুণ্যে শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রদর্শন করে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে এশিয়া কাপের মঞ্চে দেশের জন্য গৌরবময় সোনার পদক নিশ্চিত করেন তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0