আলমডাঙ্গার চিৎলায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২৮ অক্টোবর ২০২৬ - ২৩:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার চিৎলায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মরহুম শহিদুল মালিথার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় একটি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে চিৎলা ইউনিয়নের আজিবার মালিথার চাতালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব।

​অনুষ্ঠানে চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ওলামা দলের আহ্বায়ক মো. মহাসিন আলী মণ্ডল, ৫ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি মো. কামরুল হাসান, আহ্বায়ক মো. মোজাম্মেল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হালিম মণ্ডল, কৃষিবিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ মুনসুর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়া যুবদল নেতা মিকাইল বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ এবং ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শিমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মরহুম শহিদুল মালিথার রাজনৈতিক জীবন ও দলীয় অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, চিৎলা ইউনিয়নে বিএনপিকে সংগঠিত করা এবং জনগণের অধিকার আদায়ে তার অনন্য ভূমিকা ছিল, যা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। পরে মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0