আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ওয়ার্ড  বিএনপি সভাপতি বোরহানসহ গ্রেপ্তার ৪, ট্যাপেন্টাডল উদ্ধার

২৮ অক্টোবর ২০২৬ - ২১:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ওয়ার্ড  বিএনপি সভাপতি বোরহানসহ গ্রেপ্তার ৪, ট্যাপেন্টাডল উদ্ধার
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মাদক ব্যবসায়ী সজিবের বাড়িতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এস এম নিয়ামুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা সজিব বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে মাদক সেবনরত অবস্থায় রেখে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ সেখান থেকে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন (৫৫), খেজুরতলা গ্রামের জাহাঙ্গীর আলম (২৭), একই গ্রামের শাখের আলী মালিথা (৪৪) এবং বেলগাছি গ্রামের শরিফুল মালিথা (৪৪)।

​অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ গ্রাম ট্যাপেন্টাডলের গুঁড়া এবং মাদক সেবনে ব্যবহৃত লাইটার, চামচ, সিগারেট ও একটি চাপাতি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0