আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় সাংবাদিক মুর্শিদ কলিনের জন্মদিন উদ্যাপন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা) সাংবাদিক মুর্শিদ কলিনের জন্মদিন উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাটবোয়ালিয়ায় বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
সন্ধ্যায় হাটবোয়ালিয়া বাজারের রয়েল এক্সপ্রেস কাউন্টারে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মুর্শিদ কলিনের জন্মদিন উদ্যাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হুদা সোহেল, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন আলী, কার্যপরিষদের সদস্য সেলিম রেজা এবং নির্বাহী সদস্য শামীম রেজা। তাঁরা সাংবাদিক মুর্শিদ কলিনকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ওয়ার্ড বিএনপি সভাপতি বোরহানসহ গ্রেপ্তার ৪, ট্যাপেন্টাডল উদ্ধার
- আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুশল বিনিময় করেন এমপি অ্যাড. রাসেল
- আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ২৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেপ্তার
- আলমডাঙ্গায় অসচ্ছল ও দু;স্থদের মাঝে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ
এরপর রাত সাড়ে ৭টার দিকে হাটবোয়ালিয়া বাজারের গাংনী রোডে অবস্থিত হাটবোয়ালিয়া ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকেও তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফিজিও ডা. মো. লিটু আনাম ও সহকারী পরিচালক ফারহাদুল ইসলাম রানা। তারা সাংবাদিক মুর্শিদ কলিনকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।
পরে রাত ৯টার দিকে হাটবোয়ালিয়া সেতুর ওপর দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হাটবোয়ালিয়া প্রতিনিধি সেলিম রেজা ও ‘Hatboalia News 24’-এর যৌথ উদ্যোগে তাঁর জন্মদিন উদ্যাপন করা হয়। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে শাহীন হুদা, সেলিম রেজা, রাসেল হুদা, মহিদুল ইসলাম, বাদশা মেম্বার, বশির উদ্দীন, মহাবুল ইসলাম মহাব, আশাদুল ইসলাম বেটুক, মাসুদ রানা, কামাল হোসেন, স্বপন, বিপুল ও মিলনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সারাদিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে সাংবাদিক মুর্শিদ কলিনের প্রতি শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও আন্তরিকতা ফুটে ওঠে। উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি এবং সাংবাদিকতা পেশার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
1
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











