এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ম্যাচ

২৯ অক্টোবর ২০২৬ - ১০:২৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ম্যাচ
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) সার্বিক পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’-এ আজ থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ। একই সঙ্গে ফুটবল ও ক্রিকেট ইভেন্টে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে লড়ছেন।

​আজকের ক্রীড়াসূচি অনুযায়ী, ক্রিকেট ইভেন্টের ম্যাচগুলোর মধ্যে বিকেল ৪টায় গ্রুপ ‘এ’-এর খেলায় মুখোমুখি হবে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। এছাড়া সন্ধ্যা ৭টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে লড়বে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

​অন্যদিকে, ফুটবল ইভেন্টে বিকেল ৫টায় গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ ‘এ’-এর অপর ম্যাচে মাঠে নামবে ইউনিভার্সিটি অব স্কলার্স ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। আর রাত ৮টায় গ্রুপ ‘বি’-এর হাইভোল্টেজ ম্যাচে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ লড়বে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0