পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

২৯ অক্টোবর ২০২৬ - ১১:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭
ছবি সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজনের করুণ মৃত্যু হয়েছে। থরপারকার জেলার দানো ধান্ধাল এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে হাসপাতালের কর্মচারীরাও রয়েছেন।

​পুলিশ ও রেসকিউ সূত্রের বরাতে জানা যায়, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত নাগরপারকার উপজেলার ওই হাসপাতালে রোগীদের অন্য কোথাও স্থানান্তরের প্রস্তুতি চলছিল। সে সময় অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার সংযোগ দিতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত বাহনটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

​উদ্ধারকর্মীরা তিন মৃতের পরিচয় নিশ্চিত করতে পেরেছেন। তারা হলেন অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো, জাসওয়ান্ত ও পান্ধি রাজর। বাকি চারজনের মরদেহ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আহত পাঁচজনকে দ্রুত চিকিৎসার জন্য মিঠি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে এলাকাটির পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে, যা এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0